| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোরের শার্শা সীমান্তে ইজিবাইক ও মাদকসহ গ্রেপ্তার ১

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৫, ২০২৬ ইং | ১৬:৫৫:০৯:অপরাহ্ন  |  ২৬৪৭৭৭ বার পঠিত
যশোরের শার্শা সীমান্তে ইজিবাইক ও মাদকসহ গ্রেপ্তার ১

বেনাপোল প্রতিনিধি: র্সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) অভিযান চালায়। রোববার (৫ এপ্রিল) গোগা বিওপি’র একটি দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক সিরাপ এবং একটি ইজিবাইক সহ একজনকে গ্রেপ্তার করেছে। আসামির নাম মো. কালাম হোসেন (৪৫)। সে যশোর জেলার বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের মৃত মো.বাবু সরকারের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যশোরের শার্শা উপজেলায় গোগা বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে আসামির কাছ থেকে ​১০ বোতল উইনিক্স (Winnix) সিরাপ,​ ১১ বোতল এসকুফ (ESKUF) সিরাপ এবং ​০১টি ইজিবাইক (যা মাদক বহনে ব্যবহৃত হচ্ছিল) পাওয়া যায়। ​বিজিবি’র হিসাব অনুযায়ী, আটককৃত মাদক ও ইজিবাইকসহ জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ২,০৮,৪০০/- (দুই লক্ষ আট হাজার চারশত) টাকা।

​এ বিষয়ে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত দিয়ে মাদক ও সকল প্রকার অবৈধ চোরাচালান রোধে বিজিবি’র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা পূর্বের তুলনায় অনেক বাড়ানো হয়েছে।

এরই ধারাবাহিকতায় আজকের এই সফল অভিযান সম্পন্ন হয়েছে। তিনি আরও দৃঢ়ভাবে ব্যক্ত করেন যে, দেশের সীমান্ত সুরক্ষায় এবং যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে বিজিবি’র এ ধরণের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

​আসামি কালাম হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪