| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে যমুনা টেলিভিশনের ১ যুগে পদার্পন উদযাপন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৫, ২০২৬ ইং | ১৯:৩৩:০৭:অপরাহ্ন  |  ২৬৪৬৩৫ বার পঠিত
ঝিনাইদহে যমুনা টেলিভিশনের ১ যুগে পদার্পন উদযাপন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টেলিভিশনের ১ যুগে পদার্পন উদযাপিত হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) দুপুর ১২টায় শহরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা একত্রিত হয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সভাপতি ও এনটিভি এবং দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার মিজানুর রহমান, এসএ টিভির ফয়সাল আহমেদ, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার লোটাস রহমান সোহাগ, চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার সাদ্দাম হোসেন, চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, এটিএন নিউজের জেলা প্রতিনিধি ইমন হাসান, বাংলা টিভির জেলা প্রতিনিধি গিয়াস উদ্দীন সেতু, কালবেলার শেখ ইমন, সবুজ বাংলা টিভির পরিচালক ও বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি সুলতান আল এনাম সোনালী নিউজের খান অনু, সংগ্রামের সাইফুল ইসলাম, কালের কণ্ঠের এসএম আব্দুর রাজ্জাক রাজন, আমার সংবাদের সাইফুল ইসলাম, এনটিভির মঞ্জুরুল আহসান লিটু, জনকণ্ঠের মাসুদ রানা, বাংলা স্ট্রিমের বুরহান উদ্দীন, এদিনের বিপ্লব কুমার, আজকের পত্রিকার জাহিদুজ্জামানসহ যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আহমেদ নাসিম আনসারী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

কেক কাটার পর এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, যমুনা টেলিভিশন প্রতিষ্ঠালগ্ন থেকেই বস্তুনিষ্ঠ ও সাহসী সংবাদ পরিবেশনের মাধ্যমে দর্শকদের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রেখে সাধারণ মানুষের কথা আরও জোরালোভাবে তুলে ধরবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর পরিবেশে ভরপুর, যেখানে সাংবাদিকদের অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয়

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪