| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকা সিটিতে মেয়র পদে লড়বেন হিরো আলম

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৫, ২০২৬ ইং | ২১:১২:২৯:অপরাহ্ন  |  ১১১৫০৮ বার পঠিত
ঢাকা সিটিতে মেয়র পদে লড়বেন হিরো আলম

স্টাফ রিপোর্টার: কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম এর আগে একাধিকবার জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে আলোচনায় এসেছেন। এবার দলীয় প্রতীকে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে অংশ নেওয়ার কথা জানালেন তিনি।

একটি গণমাধ্যমকে বিষয়টি জানিয়ে হিরো আলম বলেন, ‘আমি এবার দলীয় প্রতীক নিয়েই ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটা আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে। কারণ এর আগে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছি। তবে এবার আমি চাই একটি দলের সঙ্গে থেকে সংগঠিতভাবে কাজ করতে। মানুষের কাছে আরও শক্তভাবে নিজের পরিকল্পনা তুলে ধরতে।’

ঢাকা উত্তর না দক্ষিণ সিটি থেকে নির্বাচন করবেন, সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেননি হিরো আলম। তার কথায়, ‘এখনো আমি চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেইনি। আমি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নাকি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কোন জায়গা থেকে নির্বাচন করবো বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছি। সময়ই বলে দেবে কোন জায়গা থেকে আমার জন্য সবচেয়ে ভালো হবে।’

নির্বাচনের প্রস্তুতি নিতে হিরো আলম বলেন, ‘আমি ইতোমধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছি। মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছি, তাদের সমস্যা জানার চেষ্টা করছি। কীভাবে সেগুলোর সমাধান করা যায়, সেই পরিকল্পনাও করছি। খুব শিগগিরই আমি আমার সিদ্ধান্ত এবং বিস্তারিত পরিকল্পনা সবার সামনে তুলে ধরবো।’

কোন দল থেকে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে হিরো আলম বলেন, ‘বেশ কয়েকটা দলের সঙ্গে আলোচনা চলছে। আমি চাই, জনগণের পাশে থেকে কাজ করতে। তাদের আস্থা অর্জন করতে।’

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমজনতার দলের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ এবং বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছিলেন হিরো আলম। তবে শেষ পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ করেননি তিনি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪