| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৫, ২০২৬ ইং | ২১:২৬:২২:অপরাহ্ন  |  ৩৫২৩৮১ বার পঠিত
নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত

নরসিংদী প্রতিনিধি: নরসিংদী জেলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ২০২৬ নরসিংদী সদর উপজেলা মোড়স্থ ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের সিনিয়র সদস্য ও সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবিএম আজরাফ টিপু। সভায় নরসিংদী জেলা প্রেসক্লাবের বর্তমান কমিটি বিলপ্তি ঘোষণা করা হয়। 

পরে ক্লাবের উপস্থিত ৮৪ সদস্যের মতামতের ভিত্তিতে সর্ব সম্মতিক্রমে ২০২৬-২০২৮ইং দুই বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। 

কমিটি কর্মর্তারা হলেন- সভাপতি এম.এ আউয়াল দি নিউ নেশন, সিনিয়র সহসভাপতি মো: শফিকুল ইসলাম মতি গ্লোবাল টিভি, সহসভাপতি মো: রফিকুল ইসলাম আনন্দ টিভি, সহসভাপতি আশিকুর রহমান দৈনিক বাংলা বাজার পত্রিকা, সাধারণ সম্পাদক এ এইচ ভূইয়া সজল এসএ টিভি, যুগ্ন সাধারণ সম্পাদক মো: তৌহিদুর রহমান মিঠুন মাই টিভি, কোষাধ্যক্ষ মো: মাইনউদ্দিন সরকার টাইমস অব বাংলাদেশ, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফাহিমা খানম ডেইলি ট্রাইব্যুনাল, সাংগঠনিক সম্পাদক হৃদয় এস সরকার চ্যানেল নাইন, দপ্তর সম্পাদক শান্ত বণিক দৈনিক নরসিংদীর নবকন্ঠ, প্রচার সম্পাদক মো: কবির হোসেন নরসিংদীর খাস খবর এবং কার্যনির্বাহী সদস্যরা হলেন- এবিএম আজরাফ টিপু সাপ্তাহিক আজকের চেতনা, সালমা সুলতানা দৈনিক বাংলা, মো: আশাদউল্লাহ মনা দৈনিক সমকাল, নূরে আলম রনি আরটিভি, মো: আল-আমিন মাছরাঙ্গা টিভি, সানজিদা আক্তার রুমা দৈনিক মানবকন্ঠ মো: খাদেমুল ইসলাম রূপালি বাংলাদেশ, মো: ফরিদ উজ জামান দৈনিক ঢাকার ডাক, মো: মাহবুব হোসেন দৈনিক নিখাঁদ খবর, আফরোজা সুলতানা বিজয় টিভি।

রিপোর্টার্স২৪/মিতু 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪