| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শৈলকুপায় ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৫, ২০২৬ ইং | ১৫:৩০:৪৫:অপরাহ্ন  |  ১০২৮৫৯৯ বার পঠিত
শৈলকুপায় ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবাসহ রয়েল নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।

রোববার (৫ এপ্রিল) উপজেলার সারুটিয়া ইউনিয়নের পুরাতন বাখরবা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপা থানা পুলিশ ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে রয়েলকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা প্রয়োজন।

শৈলকুপা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪