| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাকুন্দিয়ায় তুলার গুদামে আগুন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৬, ২০২৬ ইং | ০৩:২০:১৬:পূর্বাহ্ন  |  ৩৩০৫৭০ বার পঠিত
পাকুন্দিয়ায় তুলার গুদামে আগুন

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় রোববার (৫ এপ্রিল) রাত ১০টার দিকে একটি তুলার গুদামে ভয়াবহ আগুন লেগে প্রায় দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে আনা হয়েছে। মাইজহাটি এলাকায় পল্লী বিদ্যুতের সাবস্টেশন সংলগ্ন শামীম ও নিজাম উদ্দিনের যৌথ মালিকানাধীন গুদামে হঠাৎ আগুন লাগার পর মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কিশোরগঞ্জ ও পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সিনিয়র স্টেশন অফিসার মো. মোমেন মোর্শেদ জানিয়েছেন, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি, তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটকে সম্ভাব্য কারণ হিসেবে দেখা হচ্ছে।

অগ্নিকাণ্ডে গুদামের ভিতরের তুলা পুড়ে গেছে, ব্যবসায়ীরা প্রাথমিকভাবে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি করেছেন। ফায়ার সার্ভিস বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪