| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে পৌর ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৬, ২০২৬ ইং | ০৯:২১:৪০:পূর্বাহ্ন  |  ২৬০১০৪ বার পঠিত
ঝিনাইদহে পৌর ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ পৌর ছাত্রদলের উদ্যোগে এক কর্মীসভা জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের কার্যক্রম জোরদার ও তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ। তিনি তার বক্তব্যে বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শামসুজ্জামান লাকী ও সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান শেখর।

সভায় আরও বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি এস.এম সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলম মিলু এবং সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান শাহেদ।

কর্মীসভায় পৌরসভার অন্তর্ভুক্ত ৯টি ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহ পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ জাফর জান শেখ।

সভা শেষে নেতৃবৃন্দ সংগঠনকে আরও শক্তিশালী করতে সকল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪