বগুড়া প্রতিনিধি: বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল বগুড়া ইউনিটের উদ্যোগে নবীন আইনজীবীদের সংবর্ধনা ও গাউন প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন এবং সঞ্চালনা করেন অ্যাডভোকেট নূরুল ইসলাম আকন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট যোবাইদুর রহমান, অ্যাডভোকেট শাকিল উদ্দিন, বগুড়া জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শেখ রেজাউর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক, অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন মল্লিক, অ্যাডভোকেট এমদাদুল হক, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, অ্যাডভোকেট সিরাজুল হক, অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক, অ্যাডভোকেট সাইফুদ্দিন সাইফুল, অ্যাডভোকেট শাফিকুর রহমান শাফি, অ্যাডভোকেট বাবুল রহমান, অ্যাডভোকেট আতাউর রহমান সবুজ, অ্যাডভোকেট জান্নাতুর রহমান তামিম, অ্যাডভোকেট দলীলুর রহমান, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, অ্যাডভোকেট আরেফুর রহমান বাদশা, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট আজিজুল ইসলাম, অ্যাডভোকেট আরিফুল ইসলাম, অ্যাডভোকেট বাবুল হোসেন, অ্যাডভোকেট আব্দুল হাদি, অ্যাডভোকেট মাহবুবুর রহমান, অ্যাডভোকেট আব্দুর রহিমসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক প্রকাশিত তালিকা অনুযায়ী বগুড়া বারে নবীন হিসেবে অন্তর্ভুক্ত হতে যাওয়া ৮৬ জন আইনজীবীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাদের মাঝে গাউন বিতরণ করা হয়।
রিপোর্টার্স২৪/এসএন