| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নড়াইলে বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৬, ২০২৬ ইং | ১৫:১৩:২২:অপরাহ্ন  |  ২৫৪৫৩৭ বার পঠিত
নড়াইলে বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম

নড়াইল প্রতিনিধিনড়াইল-এর কালিয়া উপজেলায় জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে কৃষ্ণপদ আর্চয্য (৭৩) নামের এক বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে।রবিবার (৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ছোট কালিয়া গ্রামের সাইদের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

আহত বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আর্চয্য উপজেলার ছোট কালিয়া গ্রামের মৃত সন্তোষ আর্চয্যের ছেলে। অভিযুক্তরা একই গ্রামের আশিকুর রহমান সুমন (৪০), আকিবুর রহমান মিলন (৩৭) এবং মাহিদুল শেখ (৩৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী।

স্থানীয় ও স্বজনদের বরাতে জানা যায়, রবিবার রাত সাড়ে ৮টার দিকে কৃষ্ণপদ কালিয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় ছোট কালিয়া গ্রামের সাইদের দোকানের সামনে পৌঁছালে অভিযুক্তরা অতর্কিত হামলা চালিয়ে তাকে মাথা, হাত ও পায়ে কুপিয়ে গুরুতর জখম করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কৃষ্ণপদ আর্চয্য জানান, মনশা মন্দিরের জমি ও পৈতৃক সম্পত্তি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে চলমান মামলার জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

কালিয়া থানা পুলিশের ওসি মো. ইদ্রিস আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪