শেরপুর প্রতিনিধি: শেরপুর পৌরসভার অর্থায়ানে পৌর এলাকায় দুস্থ ও অসহায় মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে ৬ নং কসবা মহল্লায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
সোমবার (৬ এপ্রিল) আলহাজ্ব জমির উদ্দিন উলূম ক্বওমী মাদ্রাসা, কসবা, শেরপুর দিনব্যাপী পৌর এলাকার দুস্থ ও অসহায় মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে এর আয়োজন করা হয় ।
পৌর প্রশাসক আরিফা সিদ্দিকার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তরফদার মাহমুদুর রহমান, জেলা প্রশাসক, শেরপুর।
এসময় মানবিক এই উদ্যোগের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, ঔষধ ও প্রয়োজনীয় সেবা গ্রহণের সুযোগ পান।
এ সময় জেলা সিভিল সার্জনের প্রতিনিধি এবং শেরপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা -সমাজ উন্নয়ন কর্মর্কতাসহ সংশিলষ্ট্ কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ও স্থানীয় জনগণ ।
রিপোর্টার্স২৪/মিতু