| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টর্চারসেলে নিয়ে নির্যাতনের অভিযোগ এমপির বিরুদ্ধে

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৬, ২০২৬ ইং | ১৭:৪৭:২৬:অপরাহ্ন  |  ৩১৬৬২৩ বার পঠিত
টর্চারসেলে নিয়ে নির্যাতনের অভিযোগ এমপির বিরুদ্ধে

নওগাঁ প্রতিনিধি: দলীয় নেতাকর্মীদের তুলে নিয়ে নিজ বাসভবনের টর্চার সেলে নির্যাতনের অভিযোগ উঠেছে নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর বিরুদ্ধে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে নওগাঁ শহরের মুক্তির মোড় এলাকার একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করেছে মান্দা উপজেলা বিএনপির নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী বাবুল এবং যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান। 

বক্তারা অভিযোগ করে বলেন, রোববার (৫ এপ্রিল) মান্দা উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবুল কালাম আজদকে প্রসাদপুর বাজার এলাকা থেকে এমপির সন্ত্রাসী বাহিনীর প্রধান ও এপিএস মোহাম্মদ আলী এবং গোল্ডেনসহ ১০-১২ জন সন্ত্রাসী পেটাইতে পেটাইতে টানা হেচড়া করে এমপির নিজ বাস ভবনে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পরে এমপির বাড়ীর নিচতলায় টর্চার সেলে তাকে নির্মমভাবে নির্যাতন ও মারধর করে। মারধরের এক পর্যায়ে তাকে হুমকি দিয়ে বলে, 'তোকে যদি মান্দা উপজেলার বিএনপি কমিটির লোকজনের সাথে কর্মসূচী পালন করতে দেখি তাহলে তোকে প্রাণে মেরে ফেলবো।' তাকে মারধর করে রাস্তায় ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে থানাতে নিয়ে যায়। পরবর্তী আমরা তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করাই। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছেন। 

বক্তারা আরও অভিযোগ করে বলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম বাদল এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং ফুলের শুভেচ্ছা জানাতে গেলে তার ওপরও হামলা চালিয়ে মারাত্মকভাবে আহত করা হয়। এসব ঘটনা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি ধারাবাহিক সান্ত্রাসী কার্যক্রমের অংশ। যার মাধ্যমে দলীয় ভিন্নমত দমন এবং ব্যক্তিগত আধিপত্য প্রতিষ্ঠা করা হচ্ছে। 

বক্তারা বলেন, তিনি ত্যাগী ও কমিটি ভুক্ত বিএনপি নেতাকর্মীদের উপর তার নিজস্ব গুন্ডাবাহিনী দ্বারা নির্যাতন চালিয়ে এবং সরকারের লোকজনকে সঙ্গে নিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। দলীয় নেতাকর্মীদের উপর পরিকল্পিতভাবে মারধর ভয়ভীতি প্রদর্শন ও শারীরিক নির্যাতন চালিয়ে যাচ্ছেন। পারিবারিক স্বজন প্রীতির মাধ্যমে সরকারি সুযোগ সুবিধা বন্টন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ, কৃষি ভর্তুকি, চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতি করেছেন। চাঁদাবাজি, অবৈধ অর্থ আদায়, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও পুলিশি চাপ সৃষ্টি করে জমি ও খাসপুকুর জোর পূর্বক দখল করে নিচ্ছেন। তার নিজ বাসভবনের আন্ডারগ্রাউন্ড টর্চার সেল হিসেবে ব্যবহার করে দলীয় নেতাকর্মীদের নির্যাতন চালিয়ে যাচ্ছেন। 

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বিচার চেয়ে বক্তারা বলেন, এমপি টিপুর বিরুদ্ধে আনীত অভিযোগ সরকারি ও দলীয় সোর্সের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে নিরেপক্ষ তদন্ত করতে হবে। তার চাঁদাবাজি দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকান্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। গুরুতর আহত নেতা আবুল কালাম আজাদ ও শামসুল ইসলাম বাদলের উপর হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি নিশ্চিতের মাধ্যমে মান্দা উপজেলা বিএনপির দলীয় শৃঙ্খলা ও স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনা এখন সময়ের দাবী।

সংবাদ সম্মেলনে মান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার, সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম বাদল, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, ভারশো ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম নবী বকুলসহ প্রায় বিএনপির শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪