| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খাগড়াছড়িতে ক্রীড়া দিবস উদযাপন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৬, ২০২৬ ইং | ১৮:১৪:৫৩:অপরাহ্ন  |  ৩১৮১৩৬ বার পঠিত
খাগড়াছড়িতে ক্রীড়া দিবস উদযাপন

খাগড়াছড়ি প্রতিনিধি : ক্রীড়ায় হবে সেতু বন্ধন, করবো বাধা দূরীকরণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো খাগড়াছড়িতেও পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস। দিনটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সোমবার (৬ এপ্রিল) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণ থেকে এক বর্ণিল র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে ক্রীড়ার গুরুত্ব তুলে ধরেন।

র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি তাঁর বক্তব্যে তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক সাজিয়া তাহের, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. হারুন-অর-রশিদ, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য মো. নজরুল ইসলাম এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত) নোমান ইবনে হাফিজসহ অন্যান্য কর্মকর্তা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্রীড়া শুধু শরীরচর্চার মাধ্যম নয়, এটি সামাজিক সম্প্রীতি, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার একটি শক্তিশালী মাধ্যম। ক্রীড়ার মাধ্যমে বিভেদ ভুলে একত্রিত হয়ে একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব,এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪