| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় জরিমানা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৬, ২০২৬ ইং | ২১:০০:১৭:অপরাহ্ন  |  ৩২৫৭৯১ বার পঠিত
চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় জরিমানা

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর খলিসাডুলী এলাকায় অতিরিক্ত মূল্যে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ে সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, শহরের ওয়াপদা গেট খলিশাডুলি এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রয় করা, গ্যাস বিক্রয়ের বৈধ লাইসেন্স না থাকা, বিক্রয় মেমোতে ঠিকানা উল্লেখ না থাকা, অগ্নিনির্বাপকের মেয়াদ না থাকা এবং মূল্য তালিকা না থাকার অপরাধে এলপিজি ট্রেডিং নামে ব্যবসা প্রতিষ্ঠান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযুক্ত প্রতিষ্ঠানটি পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর  একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪