| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদগঞ্জে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৬, ২০২৬ ইং | ২১:০৬:৩৮:অপরাহ্ন  |  ৩১৬১৮৫ বার পঠিত
ফরিদগঞ্জে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জে এক গৃহবধূকে (২৮) দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মো. আকরাম হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৫ এপ্রিল) রাতের দিকে উপজেলার বিরামপুর এলাকায় অভিযান চালিয়ে থানার  পুলিশ পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আকরাম পূর্ব লাড়ুয়া গ্রামের মো. শাহজাহানের ছেলে।

জানা গেছে, গত বুধবার (১ এপ্রিল) বিকেলে ওই গৃহবধূ স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে আকরাম হোসেনসহ একদল দুর্বৃত্ত তার মুখ চেপে ধরে সড়কের পাশের একটি সুপারি বাগানে নিয়ে যায়। সেখানে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয়।

প্রথমে ভুক্তভোগী চিৎকার করলেও একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

পরবর্তীতে সুস্থ হয়ে ওই গৃহবধূ নিজেই থানায় এসে লিখিত অভিযোগ করেন।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর মামলা রুজু করা হয়েছে। প্রধান আসামি আকরাম হোসেনকে গ্রেপ্তার করে সোমবার (৬ এপ্রিল) আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪