| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ময়মনসিংহে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৭, ২০২৬ ইং | ০৪:৩৭:৫৫:পূর্বাহ্ন  |  ৩০৭১২৬ বার পঠিত
ময়মনসিংহে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন

ময়মনসিংহ প্রতিনিধি: ক্রীড়াই হবে সেতুবন্ধন, করবো বাধা দূরীকরণ—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় ময়মনসিংহ জেলায় বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে 'জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬'। দিবসটি উদযাপন  উপলক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। গতকাল সোমবার (৬ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। র‍্যালিটির শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোঃ গোলাম মাসুম প্রধান। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ক্রীড়া সংগঠনের সদস্য, উদীয়মান খেলোয়াড় এবং ক্রীড়াপ্রেমী সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

র‍্যালি পরবর্তী আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মো: হারুন উর রশিদ, জেলা ক্রীড়া অফিসার আল-আমিন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক এ কে এম মাহবুবুল আলম, কাবাডি কোচ মোঃ মাহবুবুল আলম রতন এবং স্কেটিং কোচ কাজী মমিনুল হুদা ফোরকান।

আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ দেহে সুস্থ মন। আর এই সুস্থ দেহ ও মন গঠনের শ্রেষ্ঠ মাধ্যম হলো খেলাধুলা। প্রতিযোগিতায় জয়-পরাজয় বড় কথা নয়, বড় কথা হলো অংশগ্রহণ করা এবং খেলার মানসিকতা তৈরি করা। আসুন, আমরা সবাই মাদক ও অলসতাকে 'না' বলি এবং খেলাধুলাকে আমাদের দৈনন্দিন জীবনের অংশ করি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪