| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে ‘কোডেক ক্রিয়েটিভ চাইল্ড সেন্টার’ উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৭, ২০২৬ ইং | ০৪:৪৫:২৯:পূর্বাহ্ন  |  ২৪৬৬৬৬ বার পঠিত
বাগেরহাটে ‘কোডেক ক্রিয়েটিভ চাইল্ড সেন্টার’ উদ্বোধন

বাগেরহাট প্রতিনিধি: শিশুদের সৃজনশীল ও আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বাগেরহাটে চালু হলো “কোডেক ক্রিয়েটিভ চাইল্ড সেন্টার”। সোমবার (৬ এপ্রিল) বিকেলে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে এর কার্যক্রম শুরু হয়।

কোডেক সাস্টেইনেবল এন্টারপ্রাইজ লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর কাজী ওয়াফিক আলম কেন্দ্রটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে শিশু, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও কোডেকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী আয়োজনে শিশুরা খেলতে খেলতে শেখার বিভিন্ন কার্যক্রমে অংশ নেয়, যা অনুষ্ঠানে প্রাণচাঞ্চল্য যোগ করে। কেন্দ্রটির লক্ষ্য প্রথম থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য STEAM (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, শিল্প ও গণিত) ভিত্তিক সহায়ক শিক্ষা কার্যক্রম পরিচালনা করা।

এখানে ইংরেজি, গণিত, বিজ্ঞান ও অংকন বিষয়ে হাতে-কলমে শেখার সুযোগ থাকবে। পাশাপাশি শিশুদের মোবাইল আসক্তি কমিয়ে খেলাধুলা ও সৃজনশীল কাজে যুক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রটিতে শিক্ষামূলক খেলনা, পাজল, ব্লক ও বিভিন্ন উপকরণের মাধ্যমে শেখার ব্যবস্থা রাখা হয়েছে।

উদ্বোধনী বক্তব্যে কাজী ওয়াফিক আলম বলেন, বইয়ের বাইরে বাস্তব অভিজ্ঞতা ও সৃজনশীলতার মাধ্যমে শিশুদের শেখার সুযোগ তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

অভিভাবকরা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে বলেন, এতে শিশুদের মোবাইল নির্ভরতা কমবে এবং তাদের মানসিক ও সৃজনশীল বিকাশে সহায়তা করবে।

আয়োজকরা জানান, ভবিষ্যতে এ কার্যক্রম দেশের অন্যান্য এলাকাতেও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪