| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নওগাঁয় স্কুলছাত্রীকে উত্যক্ত; মধ্যরাতে যুবক গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৭, ২০২৬ ইং | ১২:১১:৫৫:অপরাহ্ন  |  ২২৪২৭৮ বার পঠিত
নওগাঁয় স্কুলছাত্রীকে উত্যক্ত; মধ্যরাতে যুবক গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় এক স্কুলছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে গোলাম মোস্তফা রাব্বি (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার রাত ২টার দিকে সদর উপজেলার কাদোয়া গ্রামের উত্তরপাড়া এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মো. হাফিজার রহমানের ছেলে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা পুলিশের মিডিয়া সেলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, সোমবার রাত ১০টার দিকে পুলিশ সুপার মোবাইল ফোনে জানতে পারেন, দশম শ্রেণির এক ছাত্রী স্কুল শেষে হেঁটে বাড়ি ফিরছিল। পথে তাকে একা পেয়ে বিকেলে এক যুবক মোটরসাইকেল নিয়ে সামনে এসে তার পথরোধ করে এবং শরীর স্পর্শ (ব্যাড টাচ) করে দ্রুত পালিয়ে যায়। ঘটনার পর থেকে ছাত্রীটি মানসিকভাবে ভেঙে পড়ে এবং স্কুলে যেতে অনীহা প্রকাশ করে।

বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে জেলা গোয়েন্দা শাখাকে আসামি শনাক্ত ও দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করা হয় এবং অভিযান চালিয়ে রাত ২টার দিকে অভিযুক্ত রাব্বিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেল ও ঘটনার সময় পরিহিত শার্ট জব্দ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর মা নওগাঁ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত রাব্বি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এছাড়া অতীতেও সে স্কুলছাত্রীদের উত্যক্ত করার সঙ্গে জড়িত ছিল বলে তথ্য পাওয়া গেছে।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। সড়কে ইভটিজিং বা শিক্ষার্থীদের প্রতি যে কোনো ধরনের হয়রানির বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর অবস্থানে থাকবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪