| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ ‍কিলোমিটার যানজট

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৭, ২০২৬ ইং | ০৬:৫৯:১৩:পূর্বাহ্ন  |  ১০০৯২২০ বার পঠিত
বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ ‍কিলোমিটার যানজট

কুমিল্লা প্রতিনিধি : বকেয়া বেতন এবং ভাতার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন নাসা গ্রুপের শ্রমিকরা। এসময় সারাদেশে নাসা গ্রুপের সব শ্রমিকের বকেয়া বেতন পরিশোধের দাবি জানানো হয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অবরোধ করেন শ্রমিকরা।

অবরোধে কুমিল্লা ইপিজেডের নাসা গ্রুপের শতাধিক শ্রমিক অংশ নেন। তারা বকেয়া বেতন পরিশোধ না করলে মহাসড়ক থেকে অবরোধ তুলবেন না বলে হুঁশিয়ারি দেন।

এদিকে অবরোধ করে বিক্ষোভের ফলে মহাসড়কে পদুয়ার বাজার অংশ থেকে দুই পাশে গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে মহাসড়কের দুইপাশে অন্তত ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। তীব্র গরম আর ভোগান্তিতে পড়েছেন শতশত যাত্রী ও চালকরা। প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা ১১টা ৩৫ মিনিটের সময় অবরোধ কর্মসূচি চলছিল।

হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার শাহিনুর আলম ঢাকা পোস্টকে বলেন, শ্রমিকরা অনেকক্ষণ ধরে মহাসড়ক অবরোধ করে রেখেছে। হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, র‍্যাব এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা সেখানে আছেন। আমরা তাদেরকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি।

রিপোর্টার্স২৪/সাইফ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪