| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে প্রায় ৫ হাজার কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৭, ২০২৬ ইং | ১৪:৩১:১৫:অপরাহ্ন  |  ২২৪৫২১ বার পঠিত
ঝিনাইদহে প্রায় ৫ হাজার কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

 ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে প্রায় পাঁচ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কামরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ নবী, অতিরিক্ত কৃষি অফিসার জুনায়েদ হাবিব এবং ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, খরিপ মৌসুমে আউশ, উফশী, মুগ ও তিলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে সদর উপজেলার বিভিন্ন এলাকার মোট ৪ হাজার ৯০০ কৃষকের মাঝে এ সহায়তা বিতরণ করা হয়।

এর মধ্যে ৩ হাজার ৫০০ কৃষককে ২০ কেজি রাসায়নিক সার ও ৫ কেজি বীজ, ৮০০ কৃষককে ১৫ কেজি সার ও ৫ কেজি বীজ এবং ৬০০ কৃষককে ১৫ কেজি সার ও ১ কেজি করে বীজ প্রদান করা হয়েছে।

কৃষি কর্মকর্তারা জানান, সরকারের এ উদ্যোগ কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আর্থিকভাবে সহায়তা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪