| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শব্দদূষণ করায় ৪ চালকের জরিমানা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৭, ২০২৬ ইং | ১০:৪০:৩০:পূর্বাহ্ন  |  ১০০৫৭১৯ বার পঠিত
শব্দদূষণ করায় ৪ চালকের জরিমানা

স্টাফ রিপোর্টার: ফেনীতে শব্দ দূষণ করার অপরাধে চারজন চালককে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৭ মে) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার করার চয়ন বড়ুয়া এ জরিমানা করেন।

সূত্র জানায়, জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট সহকারী পরিচালক, গোলাম বাশির আহমেদ, পরিদর্শক শাওন শওকত জেলা প্রশাসনের সহকারী কমিশনার চয়ন বড়ুয়ার নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল হাইওয়ে অংশে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান। এসময় হাইড্রোলিক হর্ন ব্যবহার করে শব্দ দূষণ করায় ইউনিক, হানিফ, সুগন্ধা ও স্টারলাইন পরিবহনকে দুই হাজার করে মোট আট হাজার টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শাওন শওকত জানান, জেলা প্রশাসনের সহযোগিতা এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪