| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কিউরিয়াস ফিল্ম সোসাইটির আয়োজনে চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৭, ২০২৬ ইং | ১৬:৪৯:৫৫:অপরাহ্ন  |  ৯০৭৭৫ বার পঠিত
কিউরিয়াস ফিল্ম সোসাইটির আয়োজনে চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা
ছবির ক্যাপশন: সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক: জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে কিউরিয়াস ফিল্ম সোসাইটির উদ্যোগে ‘নির্মাতার চলচ্চিত্র ভাবনা’ শীর্ষক একটি বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়েছে। চলচ্চিত্রপ্রেমীদের উপস্থিতিতে প্রাণবন্ত এই অনুষ্ঠানে তরুণ নির্মাতা সোহেল রানা বয়াতি নির্মিত একাধিক চলচ্চিত্র প্রদর্শিত হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে প্রদর্শিত হয় তার তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জল ও পানি’ ‘টিয়ার গপ্পো’, ‘সেলাই জীবন, যা দর্শকদের মধ্যে ভিন্নধর্মী চিন্তার খোরাক জোগায়। দ্বিতীয় পর্বে প্রদর্শিত হয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র “নয়া মানুষ”, যা দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পায়। প্রায় চার ঘণ্টাব্যাপী আয়োজনে দর্শকরা মনোযোগ সহকারে চলচ্চিত্রগুলো উপভোগ করেন।

কিউরিয়াস ফিল্ম সোসাইটির সভাপতি সুমন মুস্তাফিজের সঞ্চালনায় প্রদর্শনীর পাশাপাশি ছিল চলচ্চিত্র পর্যালোচনা, মুক্ত আলোচনা এবং চা-চক্র, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। অংশগ্রহণকারীদের প্রশংসা ও গঠনমূলক সমালোচনা নির্মাতার ভবিষ্যৎ কাজের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র সম্পাদক ফজলে হক, কথাসাহিত্যিক  ফারুক মঈনুদ্দিন, কবি বদরুল হায়দার, অভিনেতা রওনক হাসান, সঞ্জীব পুরোহিতসহ আরও অনেক গুণীজন ও চলচ্চিত্রপ্রেমী।

আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের উদ্যোগ চলচ্চিত্র চর্চাকে আরও সমৃদ্ধ করবে এবং নতুন নির্মাতাদের জন্য ইতিবাচক প্ল্যাটফর্ম তৈরি করবে। অনুষ্ঠানের সফল বাস্তবায়নে সহযোগিতা ও অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানানো হয় এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪