| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্ব স্বাস্থ্য দিবসে বাগেরহাটে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৭, ২০২৬ ইং | ১৭:১৪:০২:অপরাহ্ন  |  ২২২১২১ বার পঠিত
বিশ্ব স্বাস্থ্য দিবসে বাগেরহাটে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি: বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বাগেরহাটে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৭ এপ্রিল) সকালে “স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাট সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি ও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন-এর সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে সিভিল সার্জন অফিস প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। পরে সিভিল সার্জন অফিস মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডা. আ. স. ম. মোঃ মাহবুবুল আলমের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা তথ্য কর্মকর্তা মুঈনুল ইসলাম এবং জেলা সমাজসেবা কর্মকর্তা সন্তোষ কুমার নাথ।

সভায় বক্তারা বলেন, আধুনিক বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বিত প্রচেষ্টা জরুরি। তারা স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ এবং সবার জন্য নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এসময় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ হাবিবুর রহমান, মেডিকেল অফিসার ডা. শেখ রিয়াদুজ জামান, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির যক্ষা নিয়ন্ত্রণ প্রকল্পের জেলা ব্যবস্থাপক মাসুদুর রহমান, প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পের এলাকা ব্যবস্থাপক আব্দুল মান্নান শেখ, প্রোগ্রাম অফিসার মোহাম্মদ শামীম রেজা, কর্মসূচি সংগঠক তাপস দেবনাথ, তাজকিয়া নওরিন, সোহাগ মিস্ত্রি, ইসমত জাহান প্রীতি সহ ব্র্যাকের অন্যান্য কর্মীরা।

আলোচনা সভা শেষে স্বাস্থ্য সেবার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪