| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অভয়নগরের জুট মিলে আগুন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৭, ২০২৬ ইং | ১৭:১৭:৪২:অপরাহ্ন  |  ২২২৮৬৯ বার পঠিত
অভয়নগরের জুট মিলে আগুন

অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর এলাকায় অবস্থিত নওয়াপাড়া জুট ইন্ডাস্ট্রির ভেতরে জার্বান ফাইবার্স লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর নওয়াপাড়া স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

মিল কর্তৃপক্ষ দাবি করেছে, আগুনে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক অর্ধকোটি টাকা। জানা যায়, নওয়াপাড়া জুট মিলের ভেতরে বাংলাদেশ ও জার্মানির যৌথ মালিকানায় জার্বান ফাইবার্স লিমিটেড পরিচালিত হয়ে আসছে।

মিলের এক প্রশাসনিক কর্মকর্তা জানান, রাত ২টার দিকে একটি মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মেশিন ও পাট পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করা হয়। রাতে আগুন নিয়ন্ত্রণে এলেও সকালে নির্বাপণ কাজ সম্পন্ন ঘোষণা করা হয়।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪