কুষ্টিয়া প্রতিনিধি: কুমারখালী উপজেলার শির্ক্ষার্থাীদের মেধা বিকাশে অনন্য উদ্যেগ হিসেবে অনুষ্ঠিত হয়েছে কুমারখলী কল্যাণ ট্রাস্টের ২৭ তম শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় কুমারখালী পাবলিক লাইব্রেরি-এর পাঠকক্ষ মিলনায়তনে “মেধায় গড়ি আগামী, শিক্ষাবৃত্তিতে আলোকিত কুমারখালী” প্রতিপাদ্যে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
ট্রাস্টের সভাপতি আব্দুর রফিক বিশ্বাস-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার।
প্রধান অতিথি ফারজানা আখতার শিক্ষাবৃত্তি কার্যক্রমকে মহৎ উদ্যোগ হিসেবে উল্লেখ করে বলেন, শিক্ষার্থীদের যে কোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন এবং পড়াশোনায় মনোযোগী হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
ট্রাস্টের পরিচালক মীর মর্তুজা আলী বাবু-এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক আকরাম হোসেন, কুমারখালী সরকারি কলেজ-এর বাংলা বিভাগের প্রধান অধ্যাপক জিল্লুর রহমান এবং ট্রাস্টের সহ-সভাপতি আব্দুল গাফফার বিশ্বাস।
পরে মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ২৭ জন শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে প্রত্যেককে এককালীন চার হাজার টাকা করে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়। এছাড়া প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী তিনজন শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
রিপোর্টার্স২৪/মিতু