দাগনভূঞা প্রতিনিধি: প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় গঠিত ডেইরি প্রডিউসার গ্রুপ (পিজি)-এর খামারিদের মধ্যে মিল্কিং মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) দাগনভূঞা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দাগনভূঞা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুজন কান্তি শর্মার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ দেলোয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা.দয়াল চন্দ্র ভৌমিক, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শম্ভুনাথ কুন্ডু, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ রেজাউল হক, প্রাণিসম্পদ মাঠ সহকারী মোঃ ইকবাল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, সরকারের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের লক্ষ্য হলো দুধ উৎপাদন বৃদ্ধি, খামারিদের স্বনির্ভর করা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দুধ সংগ্রহের প্রক্রিয়া উন্নত করা। মিল্কিং মেশিন বিতরণের ফলে খামারিদের সময় ও শ্রম বাঁচবে এবং দুধের গুণগতমান বজায় থাকবে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ডেইরি খামারিরা উপস্থিত ছিলেন এবং তারা এই উদ্যোগের জন্য প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রিপোর্টার্স২৪/মিতু