| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৭, ২০২৬ ইং | ২০:০৯:০৫:অপরাহ্ন  |  ৩৪২১৮২ বার পঠিত
বগুড়ায় টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন

বগুড়া প্রতিনিধি: এক্স ক্রিকেটার বগুড়ার আয়োজনে এস আর গ্রুপ মোসলেম স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। 

ট্রফি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসআর গ্রুপের এমডি আসিফ রব্বানী সানভি। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ও টুর্নামেন্ট কমিটির আহবায়ক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজলের সভাপতিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গ্রাউন্ডস এন্ড ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটির ম্যানেজার আব্দুল বাতেন, ক্রিকেট সংগঠক রাব্বি রাশেদ রিজভী মিঠু, শহীদ চান্দু স্টেডিয়ামের ভেনু ম্যানেজার জামিলুর রহমান জামিল, ক্রিকেট সংগঠক শাহেদুল ইসলাম রবি, টুর্নামেন্ট কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল, ইশতিয়াক আহমেদ ইসতি, হাদিয়া  জামান শিশির, মারুফ হোসেন, মাহাবুব উদ্দিন প্যাটেল প্রমুখ।

 টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশগ্রহণ করছে। চ্যাম্পিয়ন দলকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং রানার্সআপ দল কে এক লক্ষ টাকা  প্রাইজমানি সহ ট্রফি  প্রদান করা হবে। টুর্নামেন্টটি আগামী ১১ এপ্রিল সকাল ৯ টায় শহীদ চান্দু স্টেডিয়ামে উদ্বোধন হবে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪