| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোলা হাসপাতালে রোগী ধর্ষণের অভিযোগে যুবক আটক

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৮, ২০২৬ ইং | ০৮:৫৭:৪৯:পূর্বাহ্ন  |  ৩২৩২৬৩ বার পঠিত
ভোলা হাসপাতালে রোগী ধর্ষণের অভিযোগে যুবক আটক

ভোলা প্রতিনিধি: ভোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের তৃতীয় তলার একটি নির্জন স্থানে এ ঘটনা ঘটে, যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় আরিফ নামে এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি একটি বেসরকারি ক্লিনিকের প্রতিনিধি হিসেবে হাসপাতালে নিয়মিত যাতায়াত করতেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, চিকিৎসাধীন ওই নারীকে ওষুধ দেওয়ার কথা বলে আরিফ তাকে কৌশলে তৃতীয় তলার নির্জন স্থানে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। একপর্যায়ে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্তকে হাতেনাতে আটক করেন।

পরে স্থানীয়রা তাকে পুলিশে সোপর্দ করে। ঘটনার পর হাসপাতালের ভেতরে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

ভোলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. তৈয়বুর রহমান বলেন, হাসপাতালের মতো সংবেদনশীল স্থানে এ ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। অভিযুক্তকে তাৎক্ষণিকভাবে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা ও জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪