| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুন্দরবনে বনদস্যুদের গুলিতে জেলে আহত

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৮, ২০২৬ ইং | ১২:১৭:৫৩:অপরাহ্ন  |  ২৩৮২৩৬ বার পঠিত
সুন্দরবনে বনদস্যুদের গুলিতে জেলে আহত

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবনে বনদস্যুদের গুলিতে আতিয়ার রহমান নামে এক জেলে গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আহত আতিয়ার রহমান বুড়িগোয়ালিনী ইউনিয়নের মৃত মান্দার গাজীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে সুন্দরবনের নির্দিষ্ট এলাকায় কাঁকড়া আহরণ করতে যান তিনি। এসময় হঠাৎ বনদস্যুদের একটি দল সেখানে উপস্থিত হয়ে জেলেদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আতিয়ার রহমান গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

সহযোগী জেলেরা দ্রুত তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিকটবর্তী নিরাপদ স্থানে নিয়ে যায়। পরে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, সুন্দরবনের বিভিন্ন খাল ও নদীতে প্রায়ই বনদস্যুদের তৎপরতা দেখা যায়। এতে জেলে ও বনজীবীদের জীবন-জীবিকা হুমকির মুখে পড়ছে। এ ঘটনায় জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত বনদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, আনুমানিক বেলা ১২টার সময় গুলিবিদ্ধ অবস্থায় আতিয়ার রহমান বন বিভাগের অফিসে এলে তাকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। একই সঙ্গে শ্যামনগর থানা পুলিশ ও কৈখালী কোস্ট গার্ডকে বিষয়টি জানানো হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান বলেন, বনদস্যু নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। যৌথ অভিযানের প্রস্তুতি চলছে এবং দ্রুত অভিযান পরিচালনা করা হবে। আহত জেলের খোঁজখবর নিতে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪