| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদপুরের সালথায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৮, ২০২৬ ইং | ০৬:১৯:৫৫:পূর্বাহ্ন  |  ১০০১২২৪ বার পঠিত
ফরিদপুরের সালথায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলায় দীর্ঘ ১৫ বছর পর অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার বল্লভদী ইউনিয়নে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

জানা যায়, চিতাইলার বিল থেকে নিশাতলা পর্যন্ত প্রায় ২ কিলোমিটার এলাকাজুড়ে আয়োজিত এ প্রতিযোগিতায় মোট ৯টি ঘোড়া অংশ নেয়। স্থানীয় উদ্যোগে আয়োজিত এই ঘোড়া দৌড় দেখতে আশেপাশের গ্রাম ও বিভিন্ন উপজেলা থেকে লক্ষাধিক দর্শকের সমাগম ঘটে। শিশু-কিশোরসহ সব বয়সী মানুষ আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে প্রতিযোগিতাটি উপভোগ করেন।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে মো. জসিম মোল্লার ঘোড়া (নং-৭)। দ্বিতীয় স্থান অর্জন করে নুরুল ইসলামের ঘোড়া (নং-৮)। তৃতীয় স্থান লাভ করে অন্য একটি ঘোড়া। বিজয়ীদের মধ্যে প্রথম পুরস্কার হিসেবে ২৬ ইঞ্চি এলইডি টিভি, দ্বিতীয় পুরস্কার ৮ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার ৬ হাজার টাকা নগদ প্রদান করা হয়।

ঘোড়ার মালিক জসিম মোল্লা বলেন, দীর্ঘদিন পর এমন আয়োজনে অংশ নিতে পেরে তিনি আনন্দিত। ভবিষ্যতেও নিয়মিত অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে। নুরুল ইসলাম মাতুব্বর বলেন, এ ধরনের আয়োজন গ্রামীণ সংস্কৃতি ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বল্লভদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহীন, স্থানীয় নেতা বাবু ফকির, যুবদলের নেতা মো. জসিম মোল্লা, মনির কাজীসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা এবং বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর এ প্রতিযোগিতা ফিরে আসায় এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আয়োজকরাও ভবিষ্যতে নিয়মিত এ ধরনের আয়োজন চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪