| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৮, ২০২৬ ইং | ১২:২৪:৫২:অপরাহ্ন  |  ২৩৯০৯৪ বার পঠিত
ঝিনাইদহে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার গভীর রাতে উপজেলার বলাবাড়িয়া খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে আহত স্বামী উজ্জ্বল খাঁ কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, উপজেলার বলাবাড়িয়া গ্রামের জাহাঙ্গীর খাঁর ছেলে উজ্জ্বল খাঁ (৪২)। প্রায় ২০ বছর আগে একই গ্রামের সলেমান খাঁর মেয়ে রুবিনা আক্তার চায়না (৩২)-এর সঙ্গে তার বিয়ে হয়। দীর্ঘ দাম্পত্য জীবনে তাদের দুই কন্যাসন্তান রয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তারা একসঙ্গে সংসার করলেও প্রায়ই তাদের মধ্যে পারিবারিক কলহ লেগে থাকত। মঙ্গলবার সকালে এলাকাবাসী ঘটনাটি জানতে পারেন। এ ঘটনাকে চরম সামাজিক অবক্ষয়ের উদাহরণ বলে উদ্বেগ প্রকাশ করেছেন তারা।

আহত উজ্জ্বল খাঁ জানান, ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় রুবিনার সঙ্গে তার বিয়ে হয় এবং সেই সময় থেকে তারা একসঙ্গে বসবাস করছেন। গত কয়েকদিন ধরে স্ত্রী তার সঙ্গে খারাপ আচরণ করছিল বলে তিনি অভিযোগ করেন। এ কারণে তিনি বাড়ির বাইরে ছিলেন। সোমবার রাতে বাড়িতে ফিরে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে রাতের কোনো একসময় স্ত্রী ধারালো দা দিয়ে তার গোপনাঙ্গে আঘাত করেন। তার চিৎকারে পরিবারের সদস্যরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

তিনি আরও জানান, এ ঘটনায় তিনি থানায় মামলা করবেন।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, ঘটনাটি নিয়ে উজ্জ্বল খাঁর পরিবারের সদস্যরা থানায় এসেছেন। মামলা হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪