শেরপুর প্রতিনিধি: অর্থবছরে খরিপ-১ মৌসুমে আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে (উফশী) বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুরে সদর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত বিতরণরি অনুষ্ঠানটি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাহবুবা হক উপজেলা নির্বাহী কর্মকর্তা শেরপুর সদর।
শেরপুর সদর উপজেলা কৃষি অফিসার মুসলিমা খানম নীলুর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ডাঃ পলাশকান্তিদও উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা শেরপুর-মো.ফরহাদ আহাম্মেদ আকন্দ উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা শেরপুর।
সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নুসরাত জাহান, অতিরিক্ত কৃষি অফিসার শেরপুর-মোঃ নিজাম উদ্দিন কৃষিসম্প্রাসারন অফিসার শেরপুর।
শেরপুর সদর উপজেলা কৃষি অফিসার মুসলিমা খানম নীলু বলেন, চলতি আউশ মৌসুমে জেলায় ৩ শেরপুর সদর উপজেলায় ১৫৫০ হাজার কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি উফশী ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হবে।
রিপোর্টার্স২৪/মিতু