| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় হামের প্রকোপে তিন শিশুর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৮, ২০২৬ ইং | ১৭:৫৭:৫৯:অপরাহ্ন  |  ২৩৬৬৩০ বার পঠিত
রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় হামের প্রকোপে তিন শিশুর মৃত্যু

রাজশাহী  প্রতিনিধিরাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের প্রকোপ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম প্রকোপে তিন শিশুর মৃত্যু ঘটেছে। একই সময় হামের লক্ষণ নিয়ে নতুন করে ২৩ জন রোগী ভর্তি হয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১০ জন। বর্তমানে হাসপাতালটিতে হামের লক্ষণ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৩৩ জন রোগী। আর শুরু থেকে এ পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫২ জনে। এতে করে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ জনে।

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, গত ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু হয়েছে। সাসপেক্টেড হামে আক্রান্ত হয়ে নতুন করে ২৩ জন রোগী ভর্তি হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অভিভাবকদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

রিপোর্টার্স২৪/ফয়সাল

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪