| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাইকগাছায় মিথ্যা অপবাদ দিয়ে বৃদ্ধকে মারপিট

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৮, ২০২৬ ইং | ১৮:০৯:৫৬:অপরাহ্ন  |  ২৩৬৫১০ বার পঠিত
পাইকগাছায় মিথ্যা অপবাদ দিয়ে বৃদ্ধকে মারপিট

রিপোর্টার্স ডেস্ক: খুলনার পাইকগাছায় মিথ্যা নারী কেলেংকারীর অপবাদ দিয়ে বৃদ্ধ কওসার গাজীকে (৬২) মারপিট ও লাঞ্ছিত করে থানায় অভিযোগ দিয়েছে প্রতিপক্ষ স্বামী ও স্ত্রী।

ঘটনাটি ঘটেছে উপজেলার কপিলমুনি ইউনিয়নের শ্যামনগর গ্রামে। এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে প্রতিপক্ষ কবির গোলদারদের বিরুদ্ধে এ বিষয়ে শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৈঠক করেন। বৈঠকে সকলেই ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং তাদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহনের দাবী জানান।

ভুক্তভোগী কওছার গাজী জানান, গত শুক্রবার বিকেলে চায়ের দোকানে বসে ছিলেন। সেখান কবিরের বাবা সোনা গোলদার তার সাথে কথা আছে এই বলে একটু দুরে মাঠের পাশে ডেকে নিয়ে যায়। এ সময় কোন কথা না বলেই কওছার গাজীকে মারপিট শুরু করে এবং বলে তুই আমার বউমাকে হাত ধরে টানছির কেনো? একই সাথে তার বউমা তাকে জুতা পেটা করে ও দাড়ি ধরে টানাটানি করেন। যা প্রত্যক্ষ স্বাক্ষী মুজিবর রহমান এ ঘটনার বর্ণনা  দেন।

কবির গোলদারের চাচা বিশে গাজী বলেন, অহেতুকভাবে কওছারকে মারপিট করেছে। কওছার বৃদ্ধ মানুষ। তার নামে কখনও এ ধরনের কথা শোনা যায়নি। আমি বিষয়টি জানতে চাইলে আমার সাথেও খারাপ ব্যবহার করে। মামলা করলে কওছার করতে পারে কিন্তু উল্টো আমার ভাইপো ও তার বউ পৃথক অভিযোগ করছে।

এলাকাবাসী আরও জানান সোনা গোলদাররা মানুষের নামে মিথ্যা অভিযোগ ও মামলা করে অবৈধ ভাবে টাকা আদায় করে। গত বছর একজনের কাছ থেকে এভাবে বিশ হাজার টাকা আদায় করেছিলো।  

এ ঘটনায় প্রতিবাদে ফুসে উঠেছে এলাকাবাসী। এ সময় উপস্থিত লোক তাদের শাস্তি  দাবি করেন।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪