দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞা উপজেলার ফাজিলের ঘাট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকালে অত্র বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদা ইয়াছমিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মিজানুর রহমান,আজিজিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ফারুক আহমেদ মজুমদার, উত্তর আলীপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, দুধমুখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তাজ উদ্দিন, মাতুভূঞা করিম উল্যাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম বাছির ভূঞা, বরইয়া আলী আকবর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান উল্যাহ, রামনগর খাজা মঈন উদ্দিন চিশতি (রাঃ) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খিজির আহমেদ পলাশ, জায়লস্কর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিনা ইয়াছমিন, সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাজেরা খাতুন। এছাড়াও সাংবাদিক, বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থীরাসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান। শেষে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক সেলিম মিয়া ও সফিক উল্যাহর।
রিপোর্টার্স২৪/মিতু