| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দিনাজপুরে শিলাবৃষ্টির তাণ্ডবে ৫ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৮, ২০২৬ ইং | ১৮:৩৪:১১:অপরাহ্ন  |  ২১৩৪৬৭ বার পঠিত
দিনাজপুরে শিলাবৃষ্টির তাণ্ডবে ৫ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের চারটি উপজেলায় ঘণ্টাব্যাপী শিলাবৃষ্টিতে ৫ হাজার হেক্টর জমির বোরো ধান, ভুট্টা, পেঁয়াজ, রসুন, আম ও লিচুসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৩টা পর থেকে শুরু হওয়া ঘণ্টাব্যাপী শিলাবৃষ্টিতে কেবল ফসলই মাঠের নয়, বিধ্বস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, সদর, ফুলবাড়ী, চিরিরবন্দর ও পার্বতীপুর এই চারটি উপজেলায় কালবৈশাখিসহ শিলাবৃষ্টিতে এখন পর্যন্ত ৪ হাজার ৯৬৬ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার প্রাথমিক তথ্য পাওয়া গেছে।এতে ক্ষতিগ্রস্ত কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা দিশেহারা হয়ে কৃষি বিভাগের কর্মকর্তাদের কাছে ছুটাছুটি করছেন।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী মো. আনিছুর রহমান জানান, উপজেলা প্রকল্প বাস্তবায়নে উপরোক্ত কর্মকর্তাদের (পিআইও) কাছে ক্ষয়ক্ষতি নিরূপণে চিঠি পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে তা দ্রুত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানানো হয়েছে। 

রিপোর্টার্স২৪/ফয়সাল

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪