দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞায় আজ থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা।
বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। উপজেলা পর্যায়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহীদুল ইসলাম।
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্ত্বাবধানে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এর পৃষ্ঠপোষকতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহীদুল ইসলাম সেইসঙ্গে উপস্থীত ছিলেন গণমাধ্যমকর্মী, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক শিক্ষার্থীরাসহ সংলিষ্ট ব্যক্তিবর্গরা।
দুইদিনব্যাপী এ মেলায় মোট ১৫টি স্টল অংশগ্রহণ করেছে বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিজ্ঞানভিত্তিক প্রকল্প উপস্থাপন করছে। যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।
সভায় বক্তারা বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তোলা, উদ্ভাবনী চিন্তাধারা বিকাশ এবং বিজ্ঞানভিত্তিক জ্ঞানচর্চা বৃদ্ধি পাবে, যা ভবিষ্যতে একটি জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রিপোর্টার্স২৪/ফয়সাল