| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৮, ২০২৬ ইং | ১৯:৫৯:৪১:অপরাহ্ন  |  ২৩৬১০১ বার পঠিত
কুষ্টিয়ায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া ইবি থানা এলাকায় স্ত্রী হত্যা মামলায় স্বামী আব্দুল আওয়ালয়ের (৪২) যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও এক বছর কারাদন্ডের আদেশ দেওয়া হয়।

বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: এনায়েত কবীর সরকার আসামির উপস্থিতিতে আদালতে এই রায় ঘোষনা করেন। সাজাপ্রাপ্ত আব্দুল আওয়াল কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়নপুর কুন্ডুপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল করীম বিশ্বাসের ছেলে।  

জানা যায়, ২০২০ সালের ২৯ জানুয়ারী ৩ সন্তানের জননী স্ত্রী শাহানা খাতুন ওরফে জাহানারা খাতুনের (৩০) সাথে আসামির পরকীয়া সম্পর্কের জের ধরে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়। নিহত শাহানা তার স্বামীর পরকীয়া প্রেমিকাকে গালি দিয়ে এই অবৈধ সম্পর্কের প্রতিবাদ করে। এতে নিহতের স্বামী প্রকাশ্যে বাড়ির অন্যান্যদের সম্মুখে ধারালো আসুয়া দিয়ে স্ত্রী শাহানা খাতুনের দেহের বিভিন্ন স্থানে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করে। এতে স্ত্রী ঘটনাস্থলেই মারা যান। ঘটনার সময় আসামির মা ঠেকাতে গেলে আসামি তার মা’কেও কুপিয়ে জখম করেন। 

এসময় চিৎকার শুনে আশপাশের প্রতিবেশীরা ছুটে এসে আসামিকে আটক করে নিকটস্থ ইবি থানা পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে ইবি থানার পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের সুরতহাল প্রস্তুত করে মরদেহ ময়না তদন্তোর জন্য মর্গে প্রেরণ করে এবং আব্দুল আওয়ালকে আটক করে থানায় নিয়ে যান।

এঘটনায় নিহতের বড় ভাই বাদি হয়ে আব্দুল আওয়ালকে আসামি করে ইবি থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ইবি থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক শাহ আলী মিয়া ২০২০ সালের ০৩ মার্চ মামলার একমাত্র আসামি আব্দুল আওয়ালের বিরুদ্ধে হত্যাকান্ডে জড়িত অভিযোগ এনে আদালতে চার্জশীট দাখিল করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের কৌসুলি এ্যাড. খন্দ: সিরাজুল ইসলাম জানান, ‘ইবি থানার এই স্ত্রী হত্যা মামলায় অভিযুক্ত আব্দুল আওয়ালের বিরুদ্ধে অভিযোগ দীর্ঘদিন স্বাক্ষ্য শুনানী শেষে  প্রমানিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদন্ডসহ ৫০ হাজার টাকার জরিমানা অনাদায়ে আরও ১ বছরের বছর কারাদন্ডের আদেশ দেন ।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪