কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ঢাকা-টাঙ্গাইল-যমুনা মহাসড়কে বাসচাপায় এক ভ্যান চালক নিহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলার হাতিয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যান চালকের নাম স্বপন মিয়া (৩০)। তিনি উপজেলার এলেঙ্গা পৌরসভার চেঁচুয়া গ্রামের খলিলুর রহমানের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরের দিকে স্বপন মিয়া ভ্যান নিয়ে পার্শ্ববর্তী ভূয়াপুর উপজেলার নিকরাইল বাজারে টিন পৌঁছে দিয়ে ফেরার পথে কালিহাতী উপজেলার হাতিয়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাত বাস চাপায় ঘটনাস্থলেই ভ্যানচালক স্বপন মিয়ার মৃত্যু হয়।
যমুনা পূর্ব সেতু থানার এএসআই পিযুজ জানান, ঘটনাস্থল থেকে নিহত স্বপনের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রিপোর্টার্স২৪/মিতু