দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞা উপজেলায় উন্নত জাতের ঘাস চাষ কৌশল, সংরক্ষণ প্রযুক্তি এবং খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক দুই দিনব্যাপী খামারী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) প্রাণি পুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্প প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্বে করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুজন কান্তি শর্মার ও প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ দেলোয়ার হোসেন।এসময় বক্তারা বলেন, উন্নত জাতের ঘাস যেমন নেপিয়ার পাকচং, পারা, জার্মান, অজানা ঘাস সহ লিগুমিনাস অর্থাৎ ডাল জাতীয় ঘাস চাষ করে গবাদিপশু লালন-পালন করতে পারলে খুব কম পরিমানে দানাদার খাদ্য সরবরাহ করে বা শুধু সবুজ ঘাসের মাধ্যমেই লাভজনকভাবে খামার পরিচালনা করা সম্ভব।
রিপোর্টার্স২৪/ফয়সাল