| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় ৩০ লাখ টাকা মূল্যের ক্রিস্টাল আইস উদ্ধার

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৮, ২০২৬ ইং | ২০:২৫:০৫:অপরাহ্ন  |  ২৯৮২০৮ বার পঠিত
বগুড়ায় ৩০ লাখ টাকা মূল্যের ক্রিস্টাল আইস উদ্ধার

বগুড়া প্রতিনিধিবগুড়ায় প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ৩০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে শহরের সদর থানার পিটিআই মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

বুধবার দুপুর একটার দিকে এ তথ্য নিশ্চিত করেন। ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে, কক্সবাজার থেকে সড়কপথে আইস নিয়ে এক মাদক ব্যবসায়ী বগুড়ার দিকে আসছেন। পরে সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করে তিনটি প্লাস্টিকের কৌটা উদ্ধার করা হয় এর ভেতরে সাদা দানাদার পদার্থ পাওয়া যায়, যা ক্রিস্টাল মেথ বা আইস হিসেবে শনাক্ত করা হয়। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।এ সময় ডিবির কর্মকর্তা ইকবাল বাহার বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।গ্রেপ্তার ব্যক্তি হলেন- কক্সবাজার জেলার চরকিয়া থানার পূর্ব কৈয়ারবিল এলাকার বাসিন্দা মো. আইয়ুর আলী (৩৫)।

রিপোর্টার্স২৪/ফয়সাল

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪