| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দাগনভূঞায় অনিয়মের অভিযোগে হাসপাতাল সিলগালা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৮, ২০২৬ ইং | ১৪:৩৮:০৪:অপরাহ্ন  |  ৯৯৮৮০৩ বার পঠিত
দাগনভূঞায় অনিয়মের অভিযোগে হাসপাতাল সিলগালা

দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞায় নানা অনিয়মের অভিযোগে একটি বেসরকারি হাসপাতালকে সিলগালা এবং ১০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে পৌর শহরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সানজিদা মাহবুবের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সানজিদা মাহবুব জানান, লাইসেন্স না থাকার অভিযোগে এবং লাইসেন্সবিহীন অবস্থাতেই ল্যাব কার্যক্রম পরিচালনা ও মেয়াদোত্তীর্ণ রি এজেন্টের উপস্থিতির কারণে মেডিকেয়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা ও সিলগালা করা হয়। একইসাথে লাইসেন্স নবায়ন সংক্রান্ত জটিলতা ও নানা ধরনের অসংগতি থাকায় হাজী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার,দাগনভূঞা আই কেয়ার হাসপাতাল, লাইফ এইড ডায়াগনস্টিক সেন্টারকে মৌখিকভাবে সতর্ক করা হয় ও নির্ধারিত সময়সীমা বেঁধে দেয়া হয়। এছাড়াও লাইসেন্স নবায়নের উদ্দেশ্যে পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল পরিদর্শন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রক) ডা. সুনন্দ সেন, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মোয়াজ্জেম হোসেন মজনু ও অফিস সহকারী শিখা রানী রায়। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহায়তা করে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪