ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আহত ট্রাক শ্রমিকদের দেখতে হাসপাতালে ছুটে গেছেন শ্রমিক নেতা আনু মন্টু মন্ডল। মঙ্গলবার তিনি ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন।
হাসপাতালে উপস্থিত হয়ে তিনি আহত শ্রমিকদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে তাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন। এসময় তিনি আহতদের পাশে দাঁড়িয়ে গভীর সহানুভূতি প্রকাশ করেন।
শ্রমিকদের প্রতি সংহতি জানিয়ে আনু মন্টু মন্ডল ব্যক্তিগতভাবে প্রত্যেক আহত শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি তাদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এ ঘটনায় স্থানীয় শ্রমিক মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। শ্রমিকরা জানান, এমন সময়ে পাশে দাঁড়ানো তাদের জন্য অনেক বড় সাহস ও প্রেরণার উৎস।
সচেতন মহল মনে করছেন, দুর্ঘটনায় আহত শ্রমিকদের পাশে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের এগিয়ে আসা মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।
রিপোর্টার্স২৪/মিতু