এন্টারটেইনমেন্ট ডেস্ক : চারবার বিয়ে ও একাধিক সম্পর্কে জড়িয়েও এখনো প্রকৃত ভালোবাসার খোঁজে আছেন মার্কিন পপ তারকা জেনিফার লোপেজ। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিজীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।
জেনিফার জানান, জীবনে চারটি বিয়ে এবং সাতটি প্রেমের সম্পর্ক থাকলেও ‘খাঁটি ভালোবাসা’ এখনো অধরাই রয়ে গেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি ভালোবাসার অযোগ্য নই। যারা আমার জীবনে এসেছিলেন, তারা আমাকে সঠিকভাবে ভালোবাসতে পারেননি। তাদের মনোযোগ ছিল আংটি, বাড়ির মতো জাগতিক বিষয়ের দিকে।
প্রকৃত প্রেম না পাওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি স্বীকার করেন, একসময় তিনি নিজেকেই ভালোবাসতে পারতেন না। ফলে সম্পর্কগুলোতে নিজের প্রাপ্য ভালোবাসা দাবি করতেও ব্যর্থ হয়েছেন।
জেনিফারের প্রাক্তনদের মধ্যে হলিউডের পরিচিত মুখ বেন অ্যাফ্লেক এবং সংগীত মার্ক অ্যান্থনির নাম উল্লেখযোগ্য। তিনি দাবি করেন, ‘হাই-প্রোফাইল’ সম্পর্ক থাকা সত্ত্বেও অন্তর থেকে সাড়া না পাওয়ায় এসব সম্পর্ক টেকেনি।
তবে একাধিক বিয়ে বা সম্পর্ককে নেতিবাচকভাবে দেখেন না জেনিফার। বরং তিনি মনে করেন, এসব অভিজ্ঞতা তাকে নিজেকে ভালোবাসতে ও মানসিকভাবে যত্ন নিতে শিখিয়েছে।
বর্তমানে ব্যক্তিজীবন নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা। আগের মতো সম্পর্ক প্রকাশ্যে না এনে ব্যক্তিগত বিষয় গোপন রাখার মাধ্যমে সত্যিকারের ভালোবাসা খুঁজে পেতে চান তিনি।
রিপোর্টার্স২৪/এসসি