| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কোটচাঁদপুরে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৯, ২০২৬ ইং | ০২:৩৫:১১:পূর্বাহ্ন  |  ৩২০৮৯৬ বার পঠিত
কোটচাঁদপুরে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: চলবো মোরা একসাথে, জয় করবো মানবতাকে—এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আশার আলো ব্লাড ফাউন্ডেশন।

বুধবার উপজেলার বকশিপুর গ্রামে অনুষ্ঠিত এই ক্যাম্পেইনে প্রায় ৩০০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। দুপুর ২টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ কার্যক্রম চলে।

সংগঠনটির প্রায় ৩০ জন সদস্য ও ২ জন পরিচালকের সমন্বয়ে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। সদস্যদের স্বেচ্ছাশ্রম ও স্থানীয়দের আর্থিক সহায়তায় এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে বলে জানানো হয়।

ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক রোকনুজ্জামান, সহকারী পরিচালক নাহিদ বিশ্বাস, সভাপতি শাহাবুদ্দিন, অর্থ সম্পাদক আবুহেনা রনি, সহকারী হিসাবরক্ষক ফিরোজ হাসান, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা ছাড়াও অন্যান্য সদস্যরা।

পরিচালক রোকনুজ্জামান বলেন, সংগঠনটি একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী উদ্যোগ, যা রক্তদান ছাড়াও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে শীতবস্ত্র বিতরণ, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকবিরোধী কার্যক্রম, বৃক্ষরোপণ, জনসচেতনতা বৃদ্ধি এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো।

সভাপতি শাহাবুদ্দিন বলেন, সামাজিক উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে। সম্মিলিত উদ্যোগেই একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।

স্থানীয় বাসিন্দারা জানান, সংগঠনটির সদস্যরা পড়াশোনার পাশাপাশি নিজস্ব উদ্যোগে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। এর আগে তারা এলাকায় টিউবওয়েল স্থাপন, বজ্রপাত প্রতিরোধে তালের বীজ রোপণ, শীতবস্ত্র বিতরণ ও রমজানে ইফতার বিতরণসহ নানা কার্যক্রম পরিচালনা করেছে।

তারা আশা প্রকাশ করেন, সংগঠনটি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪