| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শামিম হত্যা মামলার আসামি সাবেক এমপি, ডিসি ও এসপি

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৯, ২০২৬ ইং | ০২:৪৬:৪২:পূর্বাহ্ন  |  ৩২৪৫৩৩ বার পঠিত
শামিম হত্যা মামলার আসামি সাবেক এমপি, ডিসি ও এসপি

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এম শামিম আরজু’র কারাগারে পুলিশি নির্যাতনের পর অসুস্থ অবস্থায় মৃত্যুকে কেন্দ্র করে মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার (৮ এপ্রিল) নিহতের ছেলে এস এম ফুয়াদ শামিম বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে ১৫ জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ, সাবেক জেলা প্রশাসক আসলাম হোসেন, সাবেক পুলিশ সুপার তানভির আরাফাতসহ জেলা ও থানা পর্যায়ের কয়েকজন পুলিশ কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৯ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে দলের কর্মসূচির অংশ হিসেবে জেলা ডিসি অফিসের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করতে গিয়েছিলেন এম শামিম আরজু। এ সময় পূর্বপরিকল্পিতভাবে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। পুলিশি নির্যাতনের ফলে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে ১৫ দিন পর মৃত্যু বরণ করেন।

কুষ্টিয়া বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলী আদালতের বিচারক মোস্তফা পারভেজ মামলাটি তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন। বাদী এ ঘটনায় দোষীদের দ্রুত শাস্তি দাবি করেছেন। 

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪