| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মহেশপুরে নবম শ্রেণির শিক্ষার্থী গণধর্ষণ মামলার আসামি নয়ন গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৯, ২০২৬ ইং | ০৩:৫০:০৫:পূর্বাহ্ন  |  ৩২১০৫৮ বার পঠিত
মহেশপুরে নবম শ্রেণির শিক্ষার্থী গণধর্ষণ মামলার আসামি নয়ন গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাগদিয়া আইট গ্রামের নবম শ্রেণির এক শিক্ষার্থীকে গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি নয়নকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে জীবননগর এলাকা থেকে আটক করা হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেহেদী হাসান জানান, আটক নয়নের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয়রা দ্রুত সকল আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪