| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামে বৃক্ষ নিধন বন্ধে পথসভা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৯, ২০২৬ ইং | ০৬:০১:১৩:পূর্বাহ্ন  |  ৩১৫৯৩৪ বার পঠিত
চট্টগ্রামে বৃক্ষ নিধন বন্ধে পথসভা

চট্টগ্রাম প্রতিনিধি: দেশের গ্রাম-গঞ্জে রাস্তার ধারের বৃক্ষ নির্বিচারে নিধন বন্ধের দাবিতে চট্টগ্রামে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বিকেল ৪টায় কাজীর দেউরী মুক্তমঞ্চে বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদ-এর উদ্যোগে এ পথসভা অনুষ্ঠিত হয়।

পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিকের সভাপতিত্বে আয়োজিত সভায় সংগঠনের নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকরা অংশ নেন। উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইদুল ইসলাম, মোহাম্মদ রবিন, মোহাম্মদ সাকিল, মোহাম্মদ সাব্বির, ছোটন চন্দ্র দাশ ও ইয়াসিন আরাফাতসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, দেশের বিভিন্ন এলাকায় সড়কের দুই পাশের জমির মালিকরা নিজেদের মালিকানা দাবি করে নির্বিচারে গাছ কেটে ফেলছেন, যা পরিবেশ ও জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। তারা উল্লেখ করেন, এসব বৃক্ষ সড়কের মাটি দৃঢ় রাখতে সহায়তা করে, দুর্ঘটনা কমায়, পাখির আবাসস্থল তৈরি করে, শব্দ ও তাপ দূষণ কমায় এবং অক্সিজেন সরবরাহের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করে।

বক্তারা অভিযোগ করেন, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার কারণেই এই বৃক্ষ নিধন বেড়েছে। তারা বলেন, উপজেলা পর্যায়ের প্রশাসন, থানা পুলিশ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের আরও সক্রিয় ভূমিকা পালন করা প্রয়োজন।

সংবিধানের ১৮(ক) অনুচ্ছেদ উল্লেখ করে বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। তাই প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য ও বনজ সম্পদ রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।

পথসভার শেষাংশে বক্তারা দেশের সর্বস্তরের মানুষকে বৃক্ষ রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪