| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দাগনভূঞায় ২ হাজার লিটার অবৈধ জ্বালানি তেলসহ আটক ১

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৯, ২০২৬ ইং | ১১:৪১:২৩:পূর্বাহ্ন  |  ৩০৩০৬৬ বার পঠিত
দাগনভূঞায় ২ হাজার লিটার অবৈধ জ্বালানি তেলসহ আটক ১

দাগনভূঞা প্রতিনিধি: ফেনীর দাগনভূঞা উপজেলায় ২ হাজার লিটার অবৈধ জ্বালানি তেলসহ মো. মানিক (৪০) নামে এক পিকআপচালককে আটক করেছে পুলিশ। গ্রেফতার মানিক চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার গহিরা ধোলাইনগর এলাকার মৃত মোহাম্মদ ইছাহাকের ছেলে।

বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার জায়লস্কর ইউনিয়নের আমিরগাঁও এলাকায় মেসার্স সেবা ফিলিং স্টেশনের সামনে থেকে স্থানীয় জনতা একটি পিকআপ আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপসহ চালককে আটক করে থানায় নিয়ে যায়।

এ সময় পিকআপে থাকা চালকের দুই সহযোগী পালিয়ে যায়। তারা হলেন—নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর লাহরি বাড়ির ফরিদুল ইসলাম (৩৮) এবং সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের নলদিয়া এলাকার সাইফুদ্দিন (২৭)।

পুলিশ সূত্রে জানা যায়, খালি ড্রামে আমিরগাঁও সেবা ফিলিং স্টেশন থেকে ডিজেল নিয়ে কোম্পানীগঞ্জে যাওয়ার সময় সন্দেহ হলে স্থানীয়রা পিকআপটি আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে চালকসহ পিকআপটি জব্দ করে।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তকে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত ডিজেল পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও কালোবাজারির চেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪