| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অনিয়মের অভিযোগে শেরপুর-৩ আসনে জামায়াতের ভোট বর্জন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৯, ২০২৬ ইং | ১৫:৫৪:৫৮:অপরাহ্ন  |  ৩২৯৭৩০ বার পঠিত
অনিয়মের অভিযোগে শেরপুর-৩ আসনে জামায়াতের ভোট বর্জন
ছবির ক্যাপশন: সংগৃহীত

জেলা প্রতিনিধি, শেরপুর: অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে শেরপুর-৩ আসনের নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনে ব্যাপক কারচুপি ও নানা অনিয়ম সংঘটিত হয়েছে। এসব কারণেই তাদের দল ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। বিকেল ৩টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হবে বলেও জানান তিনি।

এর আগে সকাল সাড়ে ৭টায় শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ শুরু হয়, যা চলার কথা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এ আসনে ১২৮টি ভোটকেন্দ্রের ৭৫১টি কক্ষে ভোটগ্রহণের ব্যবস্থা করা হয়েছে।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯ হাজার ৮০৬ জন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪