| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৯, ২০২৬ ইং | ১৮:৩২:৫৫:অপরাহ্ন  |  ২৯৫২৯১ বার পঠিত
লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা

জয়পুরহাট প্রতিনিধি: লাইসেন্স ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জয়পুরহাট সদর উপজেলার গুলশান মোড় ও খঞ্জনপুর এলাকায় দুইটি দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

র‍্যাব-৫, সিপিসি-৩ সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে গোয়েন্দা নজরদারির মাধ্যমে সদর উপজেলার বিভিন্ন এলাকায় গ্যাস সিলিন্ডার বিক্রির অনিয়মের তথ্য সংগ্রহ করে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি দল এবং জয়পুরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় লাইসেন্স ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে খঞ্জনপুর এলাকার জহুরুল (৪০) কে ৫ হাজার টাকা এবং হারাইল এলাকার, আনিছুর (৫০) কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪